ময়মনসিংহের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশু প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের রঘুরামপুর এলাকায় একটি মাহেন্দ্র ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন— বওলা গ্রামের রাবিয়া খাতুন (৬৫) এবং ১৭ মাস বয়সী শিশু তৌফিক। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক্টরচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘাতক ট্রাক্টরটিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
রিপোর্টারের নাম 























