ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দেশে তাপপ্রবাহের বিস্তার: ১৪ জেলায় বইছে মাঝারি তাপপ্রবাহ

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের তীব্রতা ও পরিধি ক্রমাগত বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ৯টি জেলায় তাপপ্রবাহ থাকলেও মঙ্গলবার তা বেড়ে ১৪ জেলায় দাঁড়িয়েছে। মৃদু থেকে মাঝারি মানের এই তাপপ্রবাহের ফলে বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবনে অসহনীয় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তীব্র গরমের পাশাপাশি বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি আরও নাজুক করে তুলেছে জনজীবনকে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিন এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে এবং চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে ২৬ এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মে মাসের মাঝামাঝি পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

দেশে তাপপ্রবাহের বিস্তার: ১৪ জেলায় বইছে মাঝারি তাপপ্রবাহ

আপডেট সময় : ০৯:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬