ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

‘সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে’

দক্ষ কর্মী পাঠানোর মাধ্যমে সৌদি আরবের ভিশন ২০৩০ সফলভাবে বাস্তবায়নে সক্রিয়ভাবে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে মানবসম্পদ ও জনশক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। আমাদের সমগ্র শ্রমশক্তির এক-তৃতীয়াংশ ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ। প্রতি বছর প্রায় দুই মিলিয়ন নতুন কর্মী শ্রমবাজারে যোগদান করে।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, বাংলাদেশে সরকারি-বেসরকারি ১০ হাজারের বেশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ২০২৫ সালের মধ্যে ৮৮ হাজার এবং ২০৩০ সালের মধ্যে ২ কোটি দক্ষ জনশক্তি প্রস্তুত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আমাদের দক্ষ জনশক্তি শিল্প, ভৌত অবকাঠামো নির্মাণ খাতের পাশাপাশি তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবহন ও সরবরাহ, পর্যটন খাতে অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশ প্রকাশ করেন।

তিনি বলেন, দেড় কোটিরও বেশি কর্মী ১৭০টির বেশি দেশে রেমিট্যন্সযোদ্ধা হিসেবে কাজ করার মাধ্যমে বাংলাদেশে অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি সৌদি আরবের নিয়োগকারী সংস্থাকে বিভিন্ন প্রশিক্ষণ সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করার জন্য বাংলাদেশ সফর করার এবং মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানান।

রিয়াদে অনুষ্ঠিত চার দিনব্যাপী এই মেলায় সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা, ঘানা, তানজানিয়া, ইংল্যান্ড, ইন্দোনেশিয়াসহ মোট আটটি দেশের ৬৫টি মানবসম্পদ ও জনশক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নেয়। প্রথমবারের মতো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবারের মেলায় অংশ নিয়েছে।

এ সময় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম এবং রিয়াদের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভয়নগরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৭; রণক্ষেত্র ভাটপাড়া বাজার

‘সৌদি আরবে দক্ষ কর্মীর চাহিদা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে’

আপডেট সময় : ০৫:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫