ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন এবং জনশক্তি রপ্তানি ছাড়াও জ্বালানি ও পর্যটন খাতে সৌদি বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের ওপর জোর দেন।

সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশী পাসপোর্ট ইস্যু প্রক্রিয়া ত্বরান্বিত করার গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে, প্রয়োজনীয় কাগজপত্রসহ ২২ হাজার রোহিঙ্গাকে ইতোমধ্যে বাংলাদেশী পাসপোর্ট প্রদান করা হয়েছে এবং এই প্রক্রিয়া দ্রুততর করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ দল পাঠানো হয়েছে। তিনি পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন। মন্ত্রী আরও বলেন, যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশী বৈধ কাগজপত্র রয়েছে বা যারা শর্ত পূরণ করেছে, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে এবং এক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা নিয়ে পুনরায় যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। মন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণ করে জানান যে, তিনি আগামী জুলাই মাসের প্রথমার্ধে সৌদি আরব সফর করতে পারেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার

আপডেট সময় : ০৩:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬