ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

আদালত নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা তলব

অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার মামলার শুনানি নিয়ে ফেসবুকে আদালত অবমাননাকর পোস্ট দেওয়ায় জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদের কাছে ব্যাখ্যা তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আগামী ২৫ নভেম্বরের মধ্যে তাকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়াও তখন আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী মহসিন রশিদ।

গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী মহসিন রশিদ ফেসবুকে এক পোস্টে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতার মামলা আপিল বিভাগে শুনানিতে দেরি হওয়ায় বিরূপ মন্তব্য করেন।

এর আগে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসীন রশিদ।

তবে চলতি বছরের শুরুতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এ সময় আদালত বলেন, ‘বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না।’

পরে এ বিষয়ে আপিল করা হয়। সে আপিলের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে আপিল বিভাগে ফের শুনানির জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। সেদিন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের সাত জন বিচারপতি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মতামত দিয়ে স্পেশাল রেফারেন্স দেন। সুপ্রিম কোর্টের মতামত ও বৈধতা পাওয়ার পর রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকারকে শপথ পাঠ করান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

আদালত নিয়ে বিরূপ মন্তব্যের জেরে আইনজীবী মহসিন রশিদের কাছে ব্যাখ্যা তলব

আপডেট সময় : ০৪:২৩:২০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫