ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

জুলাই বিপ্লবে গণহত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন

নারায়ণগঞ্জে জুলাই বিপ্লব চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। রোববার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান আসামিদের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে শামীম ওসমান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও সেতুমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। ১৯ জুলাইয়ের একটি ফোনালাপের উদ্ধৃতি দিয়ে প্রসিকিউটর বলেন, শামীম ওসমান নিজেই স্বীকার করেছিলেন যে পুলিশ পরিস্থিতি সামাল দিতে না পারায় তিনি হাতে অস্ত্র তুলে নিয়েছেন এবং আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছেন।

অভিযোগে আরও বলা হয়, ১৯ জুলাই নারায়ণগঞ্জ ও ফতুল্লার বিভিন্ন এলাকায় শামীম ওসমানের প্রত্যক্ষ উপস্থিতিতে ও নির্দেশে তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। এতে শিক্ষার্থী মো. পারভেজ ও মাদ্রাসা শিক্ষার্থী আদিলসহ বেশ কয়েকজন প্রাণ হারান। প্রসিকিউশন এই অপরাধের বিচার শুরু করতে ট্রাইব্যুনালের কাছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জুলাই বিপ্লবে গণহত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আবেদন

আপডেট সময় : ০৮:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬