ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

এক লাফে ২১২ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি পেয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে এক লাফে ২১২ টাকা দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্যতালিকা ঘোষণা করেছে, যা রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে গত ২ এপ্রিল চলতি মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি মাসেই এই জ্বালানির দাম নির্ধারণ করা হয়। তবে এবারের বড় অঙ্কের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের মাসিক বাজেটে বাড়তি চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। বিইআরসি জানায়, বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই দাম সমন্বয় করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বান্দরবানের লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২

এক লাফে ২১২ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

আপডেট সময় : ০৪:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬