ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে ডিসিসিআই সভাপতির গভীর শোক

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এক শোকবার্তায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং সংগঠনের পরিচালনা পর্ষদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (১৭ এপ্রিল, ২০২৬) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহবুবুর রহমান। তার মৃত্যুতে দেশের প্রশাসনিক ও ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বাণিজ্য সচিব হিসেবে মাহবুবুর রহমানের অবদানের কথা স্মরণ করে ডিসিসিআই সভাপতি বলেন, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করেছেন। বিশেষ করে বেসরকারি খাতের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় তার ভূমিকা অনবদ্য। ঢাকা চেম্বার পরিবার তার এই অসামান্য অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি সরকারের পাশে সর্বাত্মকভাবে থাকবে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে ডিসিসিআই সভাপতির গভীর শোক

আপডেট সময় : ০১:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬