ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ইউনেস্কোর সভাপতি পদে বিজয়: ‘সফট পাওয়ারে’ বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ইউনেস্কোর সভাপতি পদে বিজয়: ‘সফট পাওয়ারে’ বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এটিই প্রথম যখন বাংলাদেশের কোনো প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ পদে এলেন। এই অর্জনকে দেশের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ‘সফট পাওয়ার’ হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থানকে দৃঢ় করেছে বলে মনে করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এই সাফল্যে ‘গভীর আনন্দ ও গর্ব’ প্রকাশ করেন এবং দেশবাসীকে অভিনন্দন জানান।

তিনি বলেন, ইউনেস্কোর সদস্যপদ পাওয়ার ৫৩ বছর পর কোনো বাংলাদেশি প্রতিনিধি সভাপতি নির্বাচিত হওয়া দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন। ড. আবরারের মতে, এটি কেবল একটি কূটনৈতিক সাফল্য নয়, বরং জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন।

শিক্ষা উপদেষ্টা আরও উল্লেখ করেন, ১৯৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, সংহতি ও পারস্পরিক সম্পর্কের বিস্তারের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এই বিজয় দেশের জন্য নতুন সম্ভাবনা ও দিগন্ত উন্মোচন করবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (৭ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২২২তম অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা সভাপতি পদে নির্বাচিত হন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

ইউনেস্কোর সভাপতি পদে বিজয়: ‘সফট পাওয়ারে’ বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়

আপডেট সময় : ১০:০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫