ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সংসদ মূলত জনগণের সংসদ এবং সাধারণ মানুষের অধিকার বাস্তবায়নই এই সংসদের প্রধান লক্ষ্য। তিনি উল্লেখ করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে ভোটারদের প্রতি তার বিশেষ দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতা থেকেই তিনি সংসদে সাধারণ মানুষের কথা তুলে ধরছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ ভবনে নিজ নির্বাচনী এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার এসব কথা বলেন। এ সময় তিনি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরও জানান, পর্যায়ক্রমে তার এলাকার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী এবং গারো ও হাজং সম্প্রদায়ের প্রতিনিধিদের সংসদ ভবন ও অধিবেশন দেখার আমন্ত্রণ জানানো হবে। এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও সংসদীয় কার্যক্রম সশরীরে দেখার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

জনগণের অধিকার রক্ষাই বর্তমান সংসদের মূল লক্ষ্য: ডেপুটি স্পিকার

আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬