ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বিএনপি নেতার করা জমিসংক্রান্ত মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিনের মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে দায়ের করা এই নালিশি মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা বাদীর পৈতৃক সম্পত্তিতে প্রবেশ করে গাছপালা কাটা, মাছ আত্মসাৎ এবং সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে আর্থিক ক্ষতি সাধন করেছেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহের অভিযোগে আগে থেকেই কারাবন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। গত বছর তার জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনা ঘটে। বর্তমান জামিনটি কেবল মীর নাছিরের দায়ের করা নির্দিষ্ট মামলাটির জন্য কার্যকর হবে বলে আইনজীবীরা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

বিএনপি নেতার করা জমিসংক্রান্ত মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন

আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬