রাজধানীর নিউমার্কেট এলাকায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ প্রদান করেন। দ্বিতীয় দফার রিমান্ড শেষে ডিবি পুলিশ তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের আবেদন জানালে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। এর আগে দুই দফায় তাকে যথাক্রমে চার ও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত ১৯ জুলাই নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি চললে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার মূল রহস্য উদঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত করতে আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
রিপোর্টারের নাম 






















