ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, দুজন কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের পর হাতেনাতে গ্রেফতার দুই যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন—মাসুদুর রহমান (২৮) এবং ইউসুফ বেপারী (২২)।

মঙ্গলবার (১১ নভেম্বর) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের পর দলটির নেতাকর্মীরা ধাওয়া দিয়ে দুই যুবককে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় রমনা মডেল থানার এসআই জাহিদুল ইসলাম বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

মঙ্গলবার তাদের দুজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন রমনা মডেল থানার কাকরাইল পুলিশ ফাঁড়ির এসআই হাফিজুর রহমান। শুনানি নিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে এদিন আসামিদের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন দূতাবাসে ভিসা প্রক্রিয়াকরণ দ্রুততর: দুই দিনে সম্পন্ন করার ঘোষণা

এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, দুজন কারাগারে

আপডেট সময় : ০৬:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫