ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

আজহারীর ‘এক নজরে কুরআন’ বইটি নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রচারিত বই ‘এক নজরে কুরআন’ বইটি নকল ও পাইরেট করে বাজারে সরবরাহ, বিক্রি ও অনলাইনে বিক্রির অভিযোগে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন

স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ বিষয়ে আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মো. নাজমুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

আদেশে বলা হয়, সোমবার আদালতে দায়ের করা এক মামলার শুনানি ও আদেশের প্রেক্ষিতে এবং টেলিভিশনে ‘চুরি বিদ্যা’ শিরোনামে প্রচারিত অনুষ্ঠানে জননন্দিত আলেম ড. মিজানুর রহমান আজহারীর রচিত বহুল প্রচারিত বই ‘এক নজরে কুরআন’ বইটি নকল করে ও পাইরেটেড করে বাজারে সরবরাহ, বিক্রয় ও অনলাইনে বিক্রয়ের অভিযোগ তোলা হয়। টিভি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানে বায়তুল মোকাররম, পুরানা পল্টন, মিরপুরসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান করে বইয়ের বেশ কিছু নকল ও পাইরেটেড কপি সংগ্রহ করা হয়। সেই প্রতিবেদন অনুযায়ী ও মামলার বাদী মুহাম্মদ সাইফুল ইসলামের প্রতিষ্ঠান বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের বিরুদ্ধে বইটি নকল ও বাজারে সরবরাহের অভিযোগ করা হয়। যদিও সেই প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তা স্বীকার করেনি। সোমবার আদেশে মামলা খারিজ করা হয়।

আদেশে আরও বলা হয়, মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর বহুল প্রচারিত বইটির নকল করে বাজারজাত করা বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ। কপিরাইট আইন ও দণ্ডবিধির পৃথক ধারার আমলযোগ্য ও বিচারযোগ্য অপরাধ।

আদালতে স্বতঃপ্রণোদিত এ আদেশে অভিযোগের বিষয়ে বিশ্লেষণ ও সরেজমিনে তদন্ত করে ডিবিকে আগামী ১১ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানজুড়ে ব্যাপক হামলা: ২০ প্রদেশ লক্ষ্যবস্তু, রেড ক্রিসেন্টের সতর্কবার্তা

আজহারীর ‘এক নজরে কুরআন’ বইটি নকলের অভিযোগ, ডিবিকে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০৪:৩৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫