মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২০ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হাতিয়ায় মিয়ানমার থেকে পাচার হওয়া ৭২ টন সুপারিসহ আটক ২৫

  • হালনাগাদ সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমার থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচার করে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি বা ৭২ টন সুপারিসহ ২৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (২৮ নভেম্বর) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে হাতিয়া থানার লাল বয়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক তিনটি বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৭২ হাজার কেজি সুপারি জব্দ করা হয়। একই সঙ্গে ২৫ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা সুপারির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৮ লাখ টাকা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও জানান, জব্দ করা সুপারি ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

29 November 2026

পার্বতীপুরে রেললাইনে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাতিয়ায় মিয়ানমার থেকে পাচার হওয়া ৭২ টন সুপারিসহ আটক ২৫

হালনাগাদ সময় : ০২:২৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬