মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১২ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ফেনীতে ভূমি অফিস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

  • হালনাগাদ সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফেনীতে একই রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে অগ্নিসংযোগ, ভূমি অফিসে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালিদহ এলাকায় রেলপথে আগুন দেওয়া হয়। পরে রাত ১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফেনী রেলওয়ের স্টেশন মাস্টার মো. হারুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে রেলপথে আগুনের একটি ভিডিও নজরে এসেছে। পরবর্তী এ বিষয়ে খোঁজখবর নিয়েছি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। আমাদের কোন সমস্যা হয়নি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাসুদুর রহমান বলেন, রেললাইনে আগুন দেওয়ার বিষয়টি অবগত নয়। আমি রাত ৩টা পর্যন্ত সহদেবপুর এলাকায় দায়িত্ব পালন করেছি।

অন্যদিকে, রাত ১টার দিকে সোনাগাজীর মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়ের ফটকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। কার্যালয়টি তালাবদ্ধ থাকায় ভেতরে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মতিগঞ্জ ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আমান উল্লাহ বলেন, এটি মতিগঞ্জ ভূমি অফিসের স্থায়ী আদায় শিবির কার্যালয়। কার্যালয়ের ফটক তালাবদ্ধ ছিল, রাস্তা থেকেই সেখানে আগুন দেওয়া হয়েছে। ভেতরে আমাদের কেউ ছিল না। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভায়। এতে একটি বালতি পুড়ে গেছে, এছাড়া কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সোনাগাজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুল আলম বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে গিয়ে আগুনের কোন কিছু দেখতে পাইনি। ফটকে যে আগুন দেওয়া হয়েছিল সেটি আগেই নিভে গেছে।

সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল উদ্দিন বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে একটি ব্যানারের অংশ পাওয়া গেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ এখনো কোন অভিযোগ দেয়নি।

এদিকে, রাত সোয়া ১০টার দিকে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত ১১টা পর্যন্ত সেখানে অবস্থান নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, বিষয়টি শুনেছি। তবে অফিশিয়ালি এ বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

29 November 2026

পার্বতীপুরে রেললাইনে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফেনীতে ভূমি অফিস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ

হালনাগাদ সময় : ০২:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬