মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২৭ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ১১:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে সংশ্লিষ্ট থানাগুলোতে ৪১টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগ থেকে ৭৯ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, উত্তরা বিভাগ থেকে ৪৪ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, গুলশান বিভাগ থেকে ৩০ জন, রমনা বিভাগ থেকে ১৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল, ১২টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১টি বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পাশাপাশি ৩ হাজার ৫২০ পিস ইয়াবা, ৯৬ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেনসিডিল এবং ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফায় দাম বেড়ে দেশের বাজারে সোনার ভরি আবার ছাড়াল দুই লাখ টাকা

29 November 2026

যুবদল নেতার ভাই ও আওয়ামী লীগ নেতা মুন্না কুমিল্লায় গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৪৪২ জন গ্রেপ্তার

হালনাগাদ সময় : ১১:৩৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬