মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

স্পনসরশিপ জটিলতায় পেছাল ‘ঋতুকামিনী’র মুক্তি

  • হালনাগাদ সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও অধরা খান অভিনীত সিনেমা ‘ঋতুকামিনী’ চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। স্পনসরশিপ-সংক্রান্ত জটিলতায় সিনেমাটির মুক্তি এক মাস পিছিয়ে আগামী বছরের জানুয়ারিতে নেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন মুক্তির সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘ঋতুকামিনী’ মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। তবে স্পনসরশিপ জটিলতার কারণে আপাতত মুক্তির পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে। প্রযোজক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ নিয়ে আলোচনা করছেন। কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে ইতিবাচক আলোচনাও হয়েছে। শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন পরিচালক।

গ্রামীণ পটভূমিতে নির্মিত ‘ঋতুকামিনী’ সিনেমায় উঠে এসেছে সামাজিক অবক্ষয়, অনৈতিকতা এবং পারিবারিক নানা প্রতিবন্ধকতার গল্প। এতে গ্রামের বখাটে যুবক জামাল চরিত্রে অভিনয় করেছেন সজল। অন্যদিকে সহজ-সরল তরুণী কুমকুমের ভূমিকায় দেখা যাবে অধরা খানকে।

সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। চলতি বছর ছবিটি প্রদর্শনের জন্য ছাড়পত্রও পেয়েছে। তবে স্পনসরশিপ-সংক্রান্ত জটিলতায় মুক্তির অপেক্ষা আরও বাড়ল।

মোয়াজ্জেম হুসেন প্রযোজিত সিনেমাটিতে সজল ও অধরা ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ আরও অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে প্রেক্ষাগৃহে আসতে পারে ‘ঋতুকামিনী’। এখন দর্শকদের অপেক্ষা সিনেমাটির চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

29 November 2026

পার্বতীপুরে রেললাইনে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্পনসরশিপ জটিলতায় পেছাল ‘ঋতুকামিনী’র মুক্তি

হালনাগাদ সময় : ০২:৩০:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬