মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৪ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে বোমা নিক্ষেপ

  • হালনাগাদ সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া শহরের জেলা ও দায়রা জজের সরকারি বাসভবন এবং মিরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে পৃথক এ দুটি হামলার ঘটনা ঘটে। তবে উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার দাদাপুর সড়কে অবস্থিত জেলা ও দায়রা জজ মো. এনায়েত কবীরের সরকারি বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

জেলা জজের নাজির মিজানুর রহমান জানান, মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়ক থেকে বাসভবন লক্ষ্য করে একটি ককটেল ছুড়ে মারে। ককটেলটি জেলা জজের নিজ কক্ষের সামনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় বাসভবন প্রহরার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্য বাইরে বেরিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। আকস্মিক বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অপরদিকে, একই রাতে আনুমানিক ২টা ২৫ মিনিটের দিকে জেলার মিরপুর উপজেলার টিঅ্যান্ডটি রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের ফুলবাড়িয়া মিরপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংক ভবন লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দুটি বোমা ভবনের দেয়ালে আঘাত করে নিচে পড়ে যায়। অপর একটি বোমা ভবনের দোতলায় অবস্থিত ব্যাংক কর্মকর্তাদের আবাসিক কক্ষের জানালার কাচ ভেঙে ভেতরে পড়ে এবং আগুন ধরে যায়।

ঘটনার পরপরই ব্যাংক কর্মকর্তারা ভবনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কক্ষের একটি লেপ ও তোষক পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কুষ্টিয়া মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, গ্রামীণ ব্যাংকে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং উভয় ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, জেলা জজের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, “জেলা জজের বাস ভবনসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার তদন্তে এর মধ্যে ঘটনাস্থলগুলো ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ, আলামত সংগ্রহ করে জড়িতদের সনাক্তে কাজ করছে পুলিশ।”

এসব ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

29 November 2026

হাতিয়ায় মিয়ানমার থেকে পাচার হওয়া ৭২ টন সুপারিসহ আটক ২৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কুষ্টিয়ায় জেলা জজের বাসভবন ও গ্রামীণ ব্যাংকে বোমা নিক্ষেপ

হালনাগাদ সময় : ০২:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬