মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪৭ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুতে ককটেল বিস্ফোরণ

  • হালনাগাদ সময় : ১১:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার সরকারি বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ এবং একই রাতে মাওনা চৌরাস্তার উড়ালসেতু থেকে পরপর দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে দুই স্থানে বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রথমে ইউএনওর সরকারি বাসভবনের সামনের সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রায় আধা ঘণ্টার মধ্যে মাওনা চৌরাস্তার উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপ করা হয়।

ইউএনও নাহিদ ভূঞা জানান, রাত ১০টা ২২ মিনিটের দিকে তার সরকারি বাসভবনের সামনের সড়কে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন তিনি ভবনের দ্বিতীয় তলায় ছিলেন। শব্দ শুনে বাইরে এসে সড়কে ককটেল পড়ে থাকতে দেখেন।

তিনি আরও জানান, বাসভবনে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য ধরা পড়েছে। তবে ফুটেজে থাকা ব্যক্তিদের পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে।

এরপর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে নিচে পরপর দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। উড়ালসেতুর পূর্ব ও পশ্চিম পাশে বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, ইউএনওর সরকারি বাসভবন ও মাওনা চৌরাস্তা—দুই জায়গাতেই পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

টানা তিন দফায় দাম বেড়ে দেশের বাজারে সোনার ভরি আবার ছাড়াল দুই লাখ টাকা

29 November 2026

যুবদল নেতার ভাই ও আওয়ামী লীগ নেতা মুন্না কুমিল্লায় গ্রেপ্তার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রীপুরে ইউএনওর বাসভবন ও মাওনা উড়ালসেতুতে ককটেল বিস্ফোরণ

হালনাগাদ সময় : ১১:৩৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬