মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:১১ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: সিইসি

  • হালনাগাদ সময় : ০২:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সবাইকে সঙ্গে নিয়ে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সকালে রাজধানীর নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া উদ্বোধনী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, এই নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। দলীয় প্রতীকে না হলেও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের প্রভাব থাকে। তাই রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা ছাড়া একটি পরিপূর্ণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

নির্বাচনি মাঠে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়ে প্রধান নির্বাচন কমিশনার একটি ক্রীড়াভিত্তিক উদাহরণের প্রসঙ্গ টেনে বলেন, সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তবে কোনো রেফারির পক্ষেই একা ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়। নির্বাচনি মাঠে কেউ যেন ফাউল বা নিয়মের ব্যত্যয় ঘটাতে না পারে এবং কেউ তা করতে চাইলে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা যেন পাশে থেকে তা প্রতিহত করেন।

স্থানীয় সরকার নির্বাচনের দীর্ঘমেয়াদী কর্মপরিধি তুলে ধরে এ এম এম নাসির উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগে। এটি জাতীয় নির্বাচনের মতো স্বল্প সময়ের কাজ নয়; বরং বছরব্যাপী চলা একটি ধারাবাহিক কর্মকাণ্ড। তাই দীর্ঘমেয়াদী ও টেকসই কৌশল নির্ধারণে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বাস্তবসম্মত ও কার্যকরী পরামর্শ প্রত্যাশা করেন তিনি।

এ সময় মৌলভীবাজারে চা-বাগান শ্রমিকদের অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনের উদাহরণ টেনে সিইসি বলেন, শ্রমিকরা যদি অতীতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও শতভাগ শান্তিপূর্ণ করা সম্ভব।

ইসি সূত্রে জানা গেছে, সংলাপে অংশ নিতে আগামীকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দল এবং পরবর্তী দিনগুলোতে অন্যান্য দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে নির্বাচন কমিশন। সংলাপে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়ার পাশাপাশি পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিষয়েও একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ

29 November 2026

পার্বতীপুরে রেললাইনে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেল নীলসাগর এক্সপ্রেস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: সিইসি

হালনাগাদ সময় : ০২:৩১:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬