মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৭ অপরাহ্ন | ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

  • হালনাগাদ সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও মাঠে রাজনৈতিক দলগুলোর সমর্থনপুষ্ট প্রভাবশালী প্রার্থীদের সক্রিয় উপস্থিতি থাকবে উল্লেখ করে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে, তবে রেফারির পক্ষে ম্যাচ পরিচালনা করা সম্ভব নয়।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে টানা তিন দিন ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।

সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সূচনা করার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে এবং দলীয় প্রতীক ছাড়াই নির্দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে এই নির্বাচন আয়োজন করা হবে।

সংলাপে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সিইসি বলেন, কমিশনের ডাকে সাড়া দিয়ে নেতাদের উপস্থিতি দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে তাদের আগ্রহ ও প্রতিশ্রুতির প্রতিফলন। গণতান্ত্রিক শাসনব্যবস্থার জন্য সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সব অংশীজনের সহযোগিতায় অতীতে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য সংসদীয় নির্বাচন উপহার দেওয়া সম্ভব হয়েছে, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরুর যৌক্তিকতা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, দেশের গ্রামীণ ও ইউনিয়ন পর্যায়ে বসবাসরত কোটি কোটি মানুষের নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে বলে গণমাধ্যমে নিয়মিত খবর প্রকাশিত হচ্ছে এবং বাস্তবেও মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশে সাড়ে চার হাজারের বেশি-প্রায় ৪ হাজার ৫১৮টি-ইউনিয়ন পরিষদ রয়েছে। সে কারণেই সবার আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে পাঁচটি ধাপে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্বাচনের ধরন ও বাস্তবতা নিয়ে সিইসি স্পষ্ট করেন যে, স্থানীয় সরকার নির্বাচন রাজনৈতিক দলভিত্তিক হচ্ছে না এবং এতে কোনো দলের প্রতীক থাকবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্থানীয় সরকার নির্বাচনের নির্ধারিত প্রতীক পাবেন। তবে দলীয় প্রতীক না থাকলেও মাঠে রাজনৈতিক দলগুলোর সমর্থনপুষ্ট ও প্রভাবশালী অনেক প্রার্থী থাকবেন-এই বাস্তবতা স্বীকার করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এমন বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা কমিশনের পক্ষে প্রায় অসম্ভব।

নির্বাচনী মাঠে শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দিয়ে প্রধান নির্বাচন কমিশনার একটি মন্তব্য প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, সব খেলোয়াড় যদি ফাউল করার উদ্দেশ্যে মাঠে নামে…

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: সিইসি

29 November 2026

ফুলবাড়ী সীমান্তে ২৯ বিজিবির অভিযান, জব্দ ১ লাখ ৬৫ হাজার টাকার মাদক

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

হালনাগাদ সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬