মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৭ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হাজার কোটির ক্লাবে ‘রামায়ণ’, প্রথম সপ্তাহেই ইতিহাস

  • হালনাগাদ সময় : ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে আয়ের নতুন রেকর্ড গড়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। মাত্র সাত দিনে সিনেমাটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে আনুমানিক ৯৩৫ কোটি রুপি। এর মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম সাত দিনের বিশ্বব্যাপী আয়ের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এটি। পাশাপাশি রণবীর কাপুরের ক্যারিয়ারে সবচেয়ে বেশি আয় করা সিনেমার স্বীকৃতিও পেয়েছে সিনেমাটি।

বক্স অফিস প্রতিবেদন অনুযায়ী, প্রথম সপ্তাহের আয়ে ‘বাহুবলী ২’ ও ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর মতো আলোচিত সিনেমাকে পেছনে ফেলেছে ছবিটি। বর্তমানে এই তালিকায় ‘রামায়ণ’-এর ওপরে রয়েছে কেবল ‘পুষ্পা ২: দ্য রুল’ ও ‘ধুরন্ধর ২’।

‘রামায়ণ’-এর সাফল্যের পেছনে দীপাবলির উৎসবের ছুটির বড় ভূমিকা রয়েছে। হিন্দি ভাষার পাশাপাশি একাধিক ভাষায় মুক্তি এবং আন্তর্জাতিক বাজারে ভালো ব্যবসায় সিনেমাটির আয় বেড়েছে। রণবীর কাপুরের আগের রেকর্ড গড়া সিনেমা ‘অ্যানিমেল’-এর ৯১৫ কোটি রুপির আয়কেও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’।

সিনেমাটির লক্ষ্য এখন ১ হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করা। বক্স অফিস প্রতিবেদনের হিসাব অনুযায়ী, ১২ নভেম্বর পর্যন্ত সিনেমাটি যে গতিতে এগিয়েছে, তাতে খুব দ্রুতই এটি হাজার কোটির ক্লাবে প্রবেশ করবে। এটি হলে মাত্র আট দিনে এই মাইলফলক ছোঁয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম দ্রুততম হবে ‘রামায়ণ’ বলে ধারণা করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
13 November 2026

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন পালন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাজার কোটির ক্লাবে ‘রামায়ণ’, প্রথম সপ্তাহেই ইতিহাস

হালনাগাদ সময় : ০৩:৫২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬