মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার ব্যস্ততার মাঝেও পুয়ের্তো রিকোতে সহপ্রতিযোগীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তিনি। নিজের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই সুন্দরী।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাহি জানান, পুয়ের্তো রিকোর ভিভো বিচ ক্লাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের সঙ্গে সময় কাটানো তাঁর জন্য এক দারুণ অভিজ্ঞতা। নতুন বন্ধুত্ব ও সংস্কৃতির আদান-প্রদানকে তিনি জীবনের বিশেষ স্মৃতি হিসেবে দেখছেন।
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব জয়ী সামিরা খান মাহি ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক এই মঞ্চে তাঁর প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন দেশের অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

























