মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:২৭ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

  • হালনাগাদ সময় : ০৬:১৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

বরগুনার আমতলী উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাতে শাখারিয়া এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতাকর্মীরা। মিছিল থেকে তারা ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটান তারা। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে হামলা চালিয়ে জানালার কাচ ভাঙচুর করা হয়। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন মিছিলকারীরা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী এলাকায় সময় দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

18 November 2026

শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করল শিক্ষা মন্ত্রণালয়

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

হালনাগাদ সময় : ০৬:১৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬