মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৭ অপরাহ্ন | ২০শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আবাসিক গ্রাহকদের আর প্রিপেইড গ্যাস মিটার দেওয়া হবে না

  • হালনাগাদ সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গ্যাসের আবাসিক গ্রাহকদের নতুন করে কোনো প্রিপেইড মিটার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিতরণ কোম্পানিগুলো। প্রিপেইড মিটার স্থাপনের সমস্ত প্রকল্প বাতিল করা হয়েছে, এমনকি ঢাকা ও নারায়ণগঞ্জের পুরাতন পাইপলাইন পরিবর্তনের প্রকল্পও এই সিদ্ধান্তের আওতায় বাদ দেওয়া হয়েছে।

বিদ্যুতের প্রিপেইড মিটারের বিরুদ্ধে নানা রকম অভিযোগ ও আন্দোলন দেখা গেলেও গ্যাসের মিটারের জন্য গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। কারণ, যাদের বাসায় প্রিপেইড মিটার রয়েছে, তাদের গ্যাসের বিল অর্ধেকেরও কম আসছে। পক্ষান্তরে, মিটারবিহীন গ্রাহকরা পর্যাপ্ত গ্যাস না পেয়েও অনেক বেশি বিল পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।

আবাসিক খাতে গ্যাসের অপচয় রোধ, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং সিস্টেম লস ও বকেয়া কমাতে প্রায় পাঁচ বছর আগে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৫০ কোটি ডলারের ঋণচুক্তি থাকা সত্ত্বেও প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন তিনটি প্রকল্প অসমাপ্ত রেখেই সমাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্যাস সংকট এবং বৈদেশিক ঋণের উচ্চ সুদের কারণ দেখিয়েই প্রকল্পগুলো বাতিলের এই পরিকল্পনা করা হয়।

এর আগে, ২০২৩ সালের নভেম্বরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিশ্বব্যাংকের সাথে ৩০০ মিলিয়ন ডলার এবং এডিবির সাথে ২০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছিল। বাকি তহবিল বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর জোগান দেওয়ার কথা ছিল।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভিন্ন চিত্র। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আবাসিক সংযোগ চালুর কোনো পরিকল্পনা সরকারের নেই। বরং ধীরে ধীরে আবাসিক খাত থেকে গ্যাস সরবরাহ গুটিয়ে নিতে চায় সরকার। এই নীতির অংশ হিসেবেই ঢাকা ও নারায়ণগঞ্জের পুরাতন পাইপলাইন পরিবর্তনের প্রকল্প বাতিল করা হয়েছে। চলমান গ্যাস সংকটের কারণে রান্নার কাজে এলপিজি গ্যাস ব্যবহারে সাধারণ মানুষকে উৎসাহিত করতে চাইছে সরকার।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজ বার্তা২৪.কমকে বলেন, কোম্পানির পক্ষ থেকে আর কোনো প্রিপেইড মিটার বসানো হচ্ছে না। শুধু তাই নয়, আবাসিক খাতকে টার্গেট করে নেওয়া ঢাকা ও নারায়ণগঞ্জের পুরাতন গ্যাস পাইপলাইন প্রকল্পও বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, আবাসিকে নতুন সংযোগ পুরোপুরি বন্ধ রয়েছে এবং ভবিষ্যতেও তা চালুর কোনো পরিকল্পনা নেই। আবাসিক খাতে ব্যবহৃত গ্যাস শিল্প কারখানায় সরবরাহ করা গেলে দেশের অর্থনীতিতে গতি সঞ্চারিত হবে।

তিনি জানান, তাদের মোট আবাসিক গ্রাহক সংখ্যা প্রায় ২৭ লাখ, যার মধ্যে ৪ লাখ ২০ হাজার গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করছেন। দুটি প্রকল্পের আওতায় তিতাসেই ১৭ লাখ ৫ হাজার প্রিপেইড মিটার বসানোর পরিকল্পনা ছিল।

অন্যদিকে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ১ লাখ ২০ হাজার গ্রাহকের প্রিপেইড মিটার স্থাপনের প্রকল্পও অসমাপ্ত রেখেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শহিদুল আলম স্বাক্ষরিত একটি চিঠি গত সপ্তাহে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কর্তৃক ২৩৯ মিলিয়ন মার্কিন ডলার পুনর্বিন্যাসের জন্য বিশ্বব্যাংক বরাবর ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।

বর্তমানে সারা দেশে ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির অধীনে প্রায় ৪৪ লাখ আবাসিক গ্রাহক রয়েছে, যার মধ্যে মাত্র সাত লাখের মতো গ্রাহক প্রিপেইড মিটারের সুবিধার আওতায় এসেছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের জন্য বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের ডাক দিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

20 November 2026

পরিস্থিতি বিবেচনায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের রুট সংক্ষিপ্ত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আবাসিক গ্রাহকদের আর প্রিপেইড গ্যাস মিটার দেওয়া হবে না

হালনাগাদ সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬