মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৮ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ বিশ্ব পুরুষ দিবস

  • হালনাগাদ সময় : ১০:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক নারী দিবসের কথা কমবেশি সবারই জানা। কিন্তু পুরুষদের জন্যও যে একটি নির্দিষ্ট দিবস রয়েছে, তা অনেকেই জানেন না। আবার জানলেও সেই দিবসটি নিয়ে তেমন কোনো বড় আয়োজন বা মাতামাতি দেখা যায় না। আজ ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস।

সমাজে পুরুষদের নিয়ে একটি প্রথাগত ধারণা শিকড় গেড়ে আছে; তা হলো—পুরুষেরা সব সময় শক্ত, দৃঢ় এবং নিজেদের আবেগ ও অনুভূতি নিয়ন্ত্রণে পারদর্শী। ছোটবেলা থেকেই ছেলেদের শেখানো হয়, ‘ছেলেরা কাঁদে না’, ‘ভয় পেলে চলবে না’ কিংবা ‘দুর্বলতা প্রকাশ করা মানা’। এই মানসিক কাঠামোর কারণে পুরুষেরা অনেক সময় তাদের মনের কষ্ট, মানসিক চাপ বা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জটিলতাগুলো প্রকাশ করতে পারেন না। যেহেতু তাদের সমস্যাগুলো জনসমক্ষে আসে না, তাই সমাজও ধরে নেয় যে পুরুষ দিবস পালনের কোনো বিশেষ প্রয়োজন নেই।

এর আরেকটি বড় কারণ হলো সামাজিক দৃষ্টিভঙ্গির অসমতা। পুরুষদের নানাবিধ সমস্যাকে অনেকেই বাস্তব সমস্যা হিসেবে স্বীকার করতে চান না। অনেকেরই ভুল ধারণা রয়েছে যে পুরুষেরা যেহেতু তুলনামূলক ‘সুবিধাপ্রাপ্ত’ (প্রিভিলেজড), তাই তাদের জন্য আলাদা কোনো দিবসের কোনো দরকার নেই। অথচ বাস্তবে কর্মজীবনের তীব্র মানসিক চাপ, আত্মহত্যার উচ্চ হার, বিভিন্ন আসক্তি এবং পরিবারের অর্থনৈতিক ও সামাজিক দায়িত্ব পালনের মতো ক্ষেত্রে পুরুষেরা মারাত্মক সংকটের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে।

কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়েও পুরুষ দিবস নিয়ে তেমন জোরালো আগ্রহ দেখা যায় না। সাধারণত দু-চারটি সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েই এই দিবসের ইতি টানা হয়। যেখানে প্রচার ও উৎসাহের আলো নেই, সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসও কম হওয়াই স্বাভাবিক।

পাশাপাশি, অনেকেই জানেন না যে বিশ্ব পুরুষ দিবস পালনের মূল উদ্দেশ্য আসলে কী? এটি কেবল এক দিন উদ্‌যাপন করার বিষয় নয়; বরং পুরুষদের মানসিক স্বাস্থ্য, তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব, ইতিবাচক পুরুষ রোল মডেল তৈরি এবং সমাজ ও পরিবারে তাদের অবদানকে মূল্যায়ন করার দিন। দিবসের সুনির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় এর গুরুত্বও অনেক ক্ষেত্রে ম্লান হয়ে যায়।

১৯৯৯ সালে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে প্রথমবারের মতো বিশ্ব পুরুষ দিবস উদ্‌যাপনের সূচনা হয়। এই দিবস পালনের মূল লক্ষ্য ছিল পুরুষদের স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতার প্রতি নজর দেওয়া, লিঙ্গভিত্তিক সমতা নিশ্চিত করা, পরিবার ও সমাজে পুরুষের ইতিবাচক ভূমিকা তুলে ধরা এবং মানসিক স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। বিশ্বব্যাপী প্রতি বছর ১৯ নভেম্বর এই দিবসটি উদ্‌যাপিত হয়, যার মাধ্যমে পুরুষদের জীবনের নানাবিধ চ্যালেঞ্জ ও সমস্যার বিষয়টি সামনে আনা হয়।

প্রতি বছরই বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিপাদ্যের মাধ্যমে এই দিবসটি পালিত হয়ে আসছে। সমাজের ইতিবাচক আদর্শ সম্পন্ন ব্যক্তিদের তুলে ধরতে এবং পুরুষদের শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ বছর পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ভবিষ্যৎ সবার’ জন্য।

উল্লেখ্য, পুরুষ দিবস পালনের এই মহৎ উদ্যোগ নিয়েছিলেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ড. জেরোম তিলাকসিং। তবে ১৯৬০-এর দশক থেকেই পুরুষদের জন্য একটি নির্দিষ্ট দিবস পালনের বিষয়ে আলোচনা শুরু হয়েছিল।

১৯৬৯ খ্রিষ্টাব্দে ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদন অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারিকে পুরুষ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দল গোপনে কাজ করে গেলেও সে প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ৪৫ বছরের কম বয়সী পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকহারে বেশি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও রাশিয়াসহ বিশ্বের বহু দেশেই এই চিত্র দেখা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, নারীরা বিষণ্নতায় বেশি আক্রান্ত হলেও পুরুষদের ক্ষেত্রে আত্মহত্যার পথ বেছে নেওয়ার প্রবণতা তুলনামূলক বেশি থাকে। তাই পুরুষদের মাঝে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানসিক সুস্থতা নিশ্চিত করতে পুরুষ দিবস উদ্‌যাপনের গুরুত্ব অপরিসীম।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজ বিশ্ব পুরুষ দিবস

19 November 2026

জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আজ বিশ্ব পুরুষ দিবস

হালনাগাদ সময় : ১০:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬