মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৯ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হাকিমপুরে সাজাপ্রাপ্ত দুই নারীসহ গ্রেপ্তার ৩

  • হালনাগাদ সময় : ০২:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত দুই নারীসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার হাকিমপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হাকিমপুর উপজেলার কোকতাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. আল আমিন, সাতকুড়ি গ্রামের মো. জাকির হোসেন খানের স্ত্রী মোছা. রুনা বেগম (৪০) এবং মনসাপুর গ্রামের মো. গোলাম মওলার স্ত্রী মোছা. সেতারা খানম (৪২)।

পুলিশ সূত্রে জানা গেছে, রুনা বেগম ও সেতারা খানমের বিরুদ্ধে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে রুনা বেগমের একটি মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ডের সাজা হয়। আল আমিনের বিরুদ্ধে সিআর মামলার পরোয়ানা ছিল।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাকিমপুরে সাজাপ্রাপ্ত দুই নারীসহ গ্রেপ্তার ৩

হালনাগাদ সময় : ০২:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬