মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৭ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে বোমারু মামুনসহ দুই আসামি ১১ দিনের রিমান্ডে

  • হালনাগাদ সময় : ১০:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল ফাটিয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার হওয়া ‘জঙ্গি বোমারু’ মামুনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামে অপর এক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি নব্য জেএমবির সদস্য। তার বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এতে আদালতের বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় জাবেদ নামে অপর এক আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আদালতের জারিকারক মো. মাসুদ বলেন, সোমবার আসামি মামুনের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগেও তাকে ৫ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল।

রায়পুর থানা পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে মামুন এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। মামুন পুলিশের কাছে তার প্রকৃত নাম গোপন করেন। তখন তিনি নিজের নাম সাইফুল ইসলাম সুজন ও ভোলা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছিলেন। পরে তাকে প্রধান আসামি করে ৭ জনের নামে রায়পুর থানায় মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, প্রায় ২ মাস ধরে মামুন পরিচয় গোপন করে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন। আটক হওয়ার পর ৯ নভেম্বর তার থাকার কক্ষ থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। ১০ নভেম্বর বিকেলে একই বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমা ভর্তি দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। ১১ নভেম্বর রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন। ১২ নভেম্বর বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। মামুনকে বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। পরে আদালত তাকে রায়পুর থানায় জিজ্ঞাসাবাদ ও ৫ দিনের রিমান্ডে দিলে তার প্রকৃত পরিচয় বের হয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি-বোমারু মামুন’ নামে পরিচিত। ১৭ নভেম্বর তার প্রথম রিমান্ড শেষ হলেও পুলিশ ফের ১০ দিনের রিমান্ড আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তখন তার বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনার সঙ্গে তিনি জড়িত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

লক্ষ্মীপুরে বোমারু মামুনসহ দুই আসামি ১১ দিনের রিমান্ডে

হালনাগাদ সময় : ১০:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬