মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩৭ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ভুল মোকাবিলা করাটাও জীবনের অংশ: মৌসুমী

  • হালনাগাদ সময় : ০৩:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রিয় মুখ চিত্রনায়িকা মৌসুমী। নব্বইয়ের দশকে রুপালি পর্দায় পা রাখার পর থেকেই নিজের অনবদ্য অভিনয়, সৌন্দর্য আর সাবলীল উপস্থিতিতে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে দর্শকদের অসংখ্য হিটি সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন মৌসুমী। আজ তার জন্মদিনে জীবনের নানান বাঁক ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

মৌসুমী বলেন, ‘মানুষ চলার পথে অনেক ভুল করে। সেই ভুলগুলোই একসময় জীবনে অনুশোচনা হয়ে ফিরে আসে। তবে ভুলেরও মানুষের জীবনে প্রয়োজন আছে। ভুল করলেই মানুষ তা অনুধাবন করতে পারে এবং তা থেকে শেখার চেষ্টা করে। আমি নিজেও হয়তো চলার পথে ভুল করেছিলাম, সেসব শুধরে সামনের দিকে এগিয়ে গিয়েছি বলেই আজ এতদূর আসতে পেরেছি। ভুলই একজন মানুষকে প্রকৃত মানুষে পরিণত করে।’

ভুল-ভ্রান্তি ও জীবনের সংগ্রাম নিয়ে তিনি আরও বলেন, ‘ভুল করলে ঝামেলায় পড়তে হয়, তবে সেই ভুল মোকাবিলা করাটাও জীবনেরই অংশ। ভুল-ভ্রান্তি, আনন্দ-বেদনা, সুখ-দুঃখ ও হাসি-কান্না নিয়েই তো জীবন। আমরা সবাই এই জীবনের যোদ্ধা।’

চলচ্চিত্র অঙ্গনের কাজের পরিবেশ ও তৎকালীন রাজনীতির অভিজ্ঞতা শেয়ার করে মৌসুমী বলেন, ‘আমরা যখন একসঙ্গে কাজ করতাম, তখন সবাই মিলে একটি দলের মতো কাজ করতাম। তাই খুব বেশি নিরাপত্তাহীনতায় ভুগতাম না। তবে ইন্ডাস্ট্রি যে আমাদের শতভাগ নিরাপদ পরিবেশ নিশ্চিত করেছিল, তা নয়। নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হতো। ফিল্ম ইন্ডাস্ট্রি রাজনীতির একটি জায়গা; ছোট ছোট বিষয় নিয়েও এখানে রাজনীতি হয়। সেসব নোংরা রাজনীতির শিকার আমরাও হয়েছি। ঝামেলা এড়াতে আমরা নিজস্ব গ্রুপ বজায় রাখতাম, যাতে বিপদে পড়লে উৎরে যাওয়া যায়। তবে আমাদের সহশিল্পীদের মধ্যে কোনো হিংসা ছিল না। আর ইন্ডাস্ট্রি নারী শিল্পীদের খুব বেশি সম্মান দিয়েছে তা বলব না, যা পেয়েছেন তারা নিজেদের যোগ্যতাবলেই আদায় করে নিয়েছেন।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যাত্রী থেকে বিমানকর্মী—সবাই বাহক: শাহজালালে ৯ মাসে ৬০ কেজি স্বর্ণ জব্দ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

03 November 2026

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভুল মোকাবিলা করাটাও জীবনের অংশ: মৌসুমী

হালনাগাদ সময় : ০৩:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬