মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৬ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: সাতক্ষীরায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের রাজপথ অবরোধ ও বিক্ষোভ

  • হালনাগাদ সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বার্ধক্যজনিত কারণে শরীর কাঁপছে, তবুও অধিকার আদায়ের দৃঢ় প্রত্যয়ে ব্যানার হাতে রাজপথে দাঁড়িয়ে আছেন সত্তরোর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার। যে বয়সে ঘরে বসে বিশ্রাম নেওয়ার কথা, সেই বয়সে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে দাবি আদায়ে সোচ্চার হতে হয়েছে তাঁকে।

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের পাকাপোলের ওপর এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সেখানে ব্যানার হাতে অবস্থান নেন শত শত প্রবীণ মুক্তিযোদ্ধা।

রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার বলেন, ‘বয়স হয়েছে বলে আমরা আমাদের ন্যায্য অধিকার ছেড়ে দেব না। রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। অথচ আজ জীবনের শেষ প্রান্তে এসে এক মুঠো মাটি পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত হতে হচ্ছে। এই চরম অসম্মান আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রয়োজনে আবারও লড়াইয়ে নামব, কিন্তু এর সুষ্ঠু বিচার নিশ্চিত করতেই হবে।’

কালিগঞ্জ থেকে আসা আরেক বীর মুক্তিযোদ্ধা আকরাম গাজী বলেন, ‘স্বাধীনতার বিরোধিতাকারীদের স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই, যাদের ত্যাগে স্বাধীন ভূখণ্ড অর্জিত হয়েছে, তাঁদের শেষযাত্রায় বাধা দেওয়ার মতো হীন কাজ আর হতে পারে না। একজন মুসলমানের দাফনে যারা বাধা দেয়, তারা কোনো ধর্মের আদর্শেই পড়ে না। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি আজও তাদের পুরোনো চক্রান্ত অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা দেওয়া হয়েছে। অতীতেও এই অপশক্তি দেশের বিভিন্ন মাজার ভাঙচুর ও লাশ উত্তোলনের মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। এই দেশ রাজাকারের নয়; তাই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।’

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা: সাতক্ষীরায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধাদের রাজপথ অবরোধ ও বিক্ষোভ

হালনাগাদ সময় : ০৫:২৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬