মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৪ অপরাহ্ন | ২রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০

  • হালনাগাদ সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার নরসিংহপুরে ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে হা-মীম গ্রুপের সামনে এ সংঘর্ষের সূচনা হয়। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দুপুরে মধ্যাহ্নবিরতির পর কারখানা থেকে বের হয়ে খাবার খেতে যাওয়ার সময় পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এর প্রতিবাদে শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথমে শ্রমিকরাই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মনিরুল ভূঁইয়া জানান, শ্রমিকদের হামলায় অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

পরবর্তীকালে বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঢাকা-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঠ উদ্ধারে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙা হলো বাণিজ্য মেলার ফটক

02 November 2026

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গ্রেপ্তার ২৯

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ২০

হালনাগাদ সময় : ০৫:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬