মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:০৭ অপরাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা

  • হালনাগাদ সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা জোরালো হওয়ায় মূল্যবান এই ধাতুর বড় ধরনের উত্থানের পথ আপাতত বাধাগ্রস্ত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৭ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগে মঙ্গলবার ধাতুটির দাম প্রায় ৩ শতাংশ কমে ৪ হাজার ১৭ দশমিক ২১ ডলারে নেমেছিল। এছাড়া ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৫ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, বড় ধরনের দরপতনের পর বাজারে কিছুটা পুনরুদ্ধারের ধারা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে, দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
13 November 2026

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন পালন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বিশ্ববাজারে স্বর্ণের দামে অস্থিরতা

হালনাগাদ সময় : ০৬:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬