মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:০৮ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বন্ড সুবিধার অপব্যবহার: দেড় কোটি টাকার রাজস্ব জালিয়াতি শনাক্ত

  • হালনাগাদ সময় : ০৩:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানিকৃত কাপড় অবৈধভাবে সরিয়ে নেওয়ার অভিযোগে দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেড় কোটি টাকার রাজস্ব অনিয়মের প্রমাণ পেয়েছে কাস্টমস হাউস, আইসিডি। পৃথক দুটি অভিযানে রপ্তানি ঘোষণার সঙ্গে পণ্যের গরমিল পাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠান দুটি হলো ইগল টেক্সটাইলস ও রিয়াজ নিটওয়্যার লিমিটেড। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ইগল টেক্সটাইলসের চালানে ৮০ লাখ টাকা এবং রিয়াজ নিটওয়্যার লিমিটেডের চালানে ৭০ লাখ টাকার বেশি রাজস্ব ফাঁকির তথ্য পাওয়া গেছে।

কাস্টমস কর্মকর্তারা জানান, সাভারের ইগল টেক্সটাইলসের রপ্তানি চালানে শার্ট ও ট্রাউজার থাকার ঘোষণা থাকলেও পরীক্ষায় বিপুল পরিমাণ নিট ও ডেনিম কাপড় পাওয়া যায়। একইভাবে রিয়াজ নিটওয়্যার লিমিটেডের চালানেও ঘোষণার বাইরে ৫০ ধরনের পোশাক পাওয়া গেছে, যা বন্ড সুবিধার চরম অপব্যবহার।

উভয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস হাউসের পক্ষ থেকে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে এবং আইনানুগ মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বন্ড সুবিধার অপব্যবহার: দেড় কোটি টাকার রাজস্ব জালিয়াতি শনাক্ত

হালনাগাদ সময় : ০৩:৩৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬