মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৯ অপরাহ্ন | ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ভারত থেকে অর্থ পাঠিয়ে দেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ: রুহুল কবির রিজভী

  • হালনাগাদ সময় : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দেশে অর্থ পাঠিয়ে নাশকতা চালানোর অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাচ্ছেন। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরেও হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর রাজনৈতিক প্রতিহিংসা ও ধ্বংসাত্মক মানসিকতা শেষ হয়নি। দেশত্যাগের পরও বাংলাদেশকে অস্থিতিশীল করার নানামুখী ষড়যন্ত্র চলছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল ও যোগ্য নেতৃত্বে এসব অপচেষ্টা সফল হচ্ছে না এবং দেশের গণতন্ত্র ও শান্তি বজায় রয়েছে।

সমাবেশে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজদের সঙ্গে এনসিপির কোনো ঐক্য হতে পারে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

27 November 2026

সাঈদ আল নোমানের ওপর হামলা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক: ডা. শাহাদাত হোসেন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ভারত থেকে অর্থ পাঠিয়ে দেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ: রুহুল কবির রিজভী

হালনাগাদ সময় : ১০:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬