মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৬ অপরাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ফেনীতে সরকারি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • হালনাগাদ সময় : ১২:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়ায় সরকারি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের আনুমানিক ৬ থেকে ৭ দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার আদালত মাঠসংলগ্ন শহীদ মিনারের পাশের একটি সরকারি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন পানিতে থাকায় মরদেহটি পচে ফুলে গেছে। পরিচয় শনাক্তের জন্য ফেনী পিবিআই-এর একটি দল ফেনী জেনারেল হাসপাতালে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ছাগলনাইয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি ও আঙুলের ছাপ সংগ্রহ করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, পরিচয় শনাক্তের উদ্দেশ্যে ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি বেতার বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালানো হচ্ছে। গত এক সপ্তাহে এলাকা থেকে কেউ নিখোঁজ হয়েছেন কি না সে বিষয়ে খোঁজ নেওয়ার পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রেমের অভিযোগে নাম-ঠিকানা ও ফোন নম্বর ভাইরাল: ফেসবুকের বিষাক্ত প্রচারণায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীরা

01 November 2026

বিশ্বসুন্দরী থেকে রূপালি পর্দার রানী: জীবনের ৫৩ বছরে ঐশ্বরিয়া রাই

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ফেনীতে সরকারি পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

হালনাগাদ সময় : ১২:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬