মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:২১ পূর্বাহ্ন | ১লা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এইচএসসিতে ব্যর্থ হয়ে সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা, উদ্ধার মর্মান্তিক চিরকুট

  • হালনাগাদ সময় : ০১:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক কষ্ট সহ্য করতে না পেরে হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশের ধারণা, পরীক্ষার কাঙ্ক্ষিত ফল না আসায় চরম মানসিক হতাশা থেকেই সে এই পথ বেছে নিয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ১ নম্বর ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিহতের নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফল প্রকাশের পর হতাশ হয়ে পড়েছিল হৃদয়। শনিবার দুপুরে পরিবারের লোকজনের অলক্ষ্যে নিজ কক্ষে গলায় ফাঁস দেয় সে। পরে মরদেহ উদ্ধারের সময় নিহতের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়।

চিরকুটে সে লিখেছে, ‘আজকের রেজাল্টার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আব্বু-আম্মা আমার জন্য কত তাদের নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমি ও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টার জন্য। বুঝতে পারছি না স্যারের ভুলে কেমন আজকে এমন হলো। আব্বু-আম্মা আমাকে ক্ষমা করে দিও।’

পাটকেলঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিরকুট ও প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যে ‘বাকের ভাই’কে বাঁচাতে রাজপথে নেমেছিল মানুষ, সেই নূরের ৮০তম জন্মদিন কাটছে কারাগারে

31 October 2026

‘মিডিয়া ট্রায়ালের’ শিকার যেন না হন দীপ: আদালতে আসামিপক্ষের আইনজীবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এইচএসসিতে ব্যর্থ হয়ে সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা, উদ্ধার মর্মান্তিক চিরকুট

হালনাগাদ সময় : ০১:১৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬