মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১০ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নেত্রকোনায় পৌরসভার টোল আদায় নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাই যোদ্ধার

  • হালনাগাদ সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় আব্দুল বারেক (৮৬) নামে এক জুলাই যোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে মদন পৌরসভার চকপাড়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আব্দুল বারেক। সেখান থেকে রিজার্ভ সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় পৌরসভার টোল আদায়কারী আতিকুল ইসলাম চালক রায়হানের কাছে ২০ টাকা টোল দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আব্দুল বারেক এক হাজার টাকার নোট দেন। টোলের টাকা নেওয়ার পর বাকি টাকা ফেরত দেওয়া নিয়ে আতিকুলের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ড শুরু হয়। একপর্যায়ে আতিকুল তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নেত্রকোনায় পৌরসভার টোল আদায় নিয়ে বিরোধ, প্রাণ গেল জুলাই যোদ্ধার

হালনাগাদ সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬