মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৭ পূর্বাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

  • হালনাগাদ সময় : ০৩:২৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে বসতঘরে মজুত রাখা সাড়ে ৫ কেজি গাঁজাসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জামালপুর জেলা পুলিশ।

পুলিশ জানায়, গত রোববার (২২ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার পড়াগলী টনকী এলাকায় আব্দুর রহিমের বসতঘরে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ঘরের ভেতরে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাঁকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের নির্দেশনায় ডিবির একটি দল এই অভিযান পরিচালনা করে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন জানান, মাদক একটি সামাজিক ব্যাধি যা যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জামালপুরকে মাদকমুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় গ্রেফতার আব্দুর রহিমের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে বিচারিক আদালতে উপস্থাপন করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ
24 November 2026

ফরিদাবাদ মাদরাসার মহাসম্মেলনে আলেমদের ঢল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

হালনাগাদ সময় : ০৩:২৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬