মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৩৩ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জর্ডানে সামরিক প্রশিক্ষণ চলাকালে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত

  • হালনাগাদ সময় : ০৩:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জর্ডানের সশস্ত্র বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

জর্ডান সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট স্থান কিংবা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে দেশটির সেনাবাহিনীর জেনারেল কমান্ডের একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিশেষায়িত উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

পৃথক এক বিবৃতিতে জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, নির্ধারিত সামরিক প্রটোকল অনুযায়ী পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত হালনাগাদ তথ্য জানানো হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সামরিক প্রশিক্ষণ চলাকালে জর্ডানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। এর আগে ২০২৩ সালে আম্মানের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর একটি কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট প্রাণ হারান এবং ২০২২ সালে আরেকটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আজ বিশ্ব পুরুষ দিবস

19 November 2026

জননিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা এনসিপির

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জর্ডানে সামরিক প্রশিক্ষণ চলাকালে ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত

হালনাগাদ সময় : ০৩:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬