প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগের সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। এছাড়া দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।


























