মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৯ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইংল্যান্ডে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষাঋণ চালুর উদ্যোগ

  • হালনাগাদ সময় : ১২:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ইংল্যান্ডে সুদভিত্তিক ঋণের পরিবর্তে ইসলামি শরিয়া নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকল্প শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামের এই নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা কোনো ধরনের সুদ ছাড়াই উচ্চশিক্ষার জন্য অর্থ সহায়তা নিতে পারবেন। মূলত ধর্মীয় কারণে প্রচলিত সুদভিত্তিক ঋণ নিতে অনিচ্ছুক মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় এরই মধ্যে সম্ভাব্য আবেদনকারীদের কাছে এই অর্থায়ন ব্যবস্থার তথ্য প্রচার শুরু করেছে। তবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আবেদনের তারিখ ঘোষণা করা হয়নি।

যুক্তরাজ্য সরকারের তথ্যমতে, এই বিকল্প অর্থায়ন ব্যবস্থা ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতির ভিত্তিতে পরিচালিত হবে। এই নীতি অনুযায়ী, অংশগ্রহণকারীরা একটি যৌথ তহবিলে অর্থ জমা দেবেন, যা পরবর্তীতে অন্য শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহৃত হবে। শিক্ষার্থীদের নেওয়া ঋণের অর্থও আলাদা তহবিলে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে নতুন শিক্ষার্থীদের অর্থায়নে কাজে লাগানো হবে।

প্রচলিত শিক্ষার্থী ঋণের মতোই শিক্ষার্থীদের অর্থ পরিশোধ করতে হবে, তবে সুদের পরিবর্তে তারা তহবিলে নির্দিষ্ট পরিমাণ অবদান রাখবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, অর্থ পরিশোধের পরিমাণ ও সময়সূচি প্রচলিত ঋণের মতোই হবে, ফলে শিক্ষার্থীরা বাড়তি কোনো আর্থিক সুবিধা পাবেন না।

সরকার জানিয়েছে, এই ব্যবস্থা শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য নয়, বরং যোগ্যতাসম্পন্ন সব ধর্মের শিক্ষার্থীরাই এতে অংশ নিতে পারবেন। ইসলামি শরিয়া নীতি নিশ্চিত করতে চালুর আগে স্বাধীন বিশেষজ্ঞদের একটি বোর্ডের সনদ নেওয়া হবে। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইংল্যান্ডে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষাঋণ চালুর উদ্যোগ

হালনাগাদ সময় : ১২:৩৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬