মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪২ পূর্বাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ধানমন্ডিতে অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

  • হালনাগাদ সময় : ১২:২১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় এ অপ্রীতিকর ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তার গাড়ির জানালা খোলা ছিল। এ সময় আকস্মিকভাবে এক যুবক গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে মোবাইল ফোনটি ছোঁ মেরে নিয়ে দ্রুত পালিয়ে যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান তিনি।

ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে তিনি আরও সতর্ক করেন, তার ফোন নম্বর বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করে কেউ যদি অর্থ দাবি করে, হুমকি দেয় বা কোনো ধরনের সন্দেহজনক বার্তা পাঠায়, তবে তা যেন কেউ আমলে না নেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় তিনি ধানমন্ডি-২৭ নম্বর এলাকা থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। ওই সময় সড়কে প্রচণ্ড যানজট থাকায় গরমের কারণে তিনি গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনে মেসেজ চেক করার সময় পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক আকস্মিকভাবে জানালা দিয়ে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই তিনি গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করলেও ওই যুবক দ্রুত দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ও স্মার্টকার্ড বিতরণের রূপরেখা নিয়ে ১৬ নভেম্বর ইসির সভা

11 November 2026

শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ধানমন্ডিতে অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

হালনাগাদ সময় : ১২:২১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬