তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের উপস্থাপনা তিনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন।
এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জলবায়ুবিষয়ক কার্যক্রম তুলে ধরার বিষয়ে দিকনির্দেশনা দেন।




















