মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২০ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম

  • হালনাগাদ সময় : ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিতেও সরকার নির্বিকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দরীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারের দুর্বলতায় আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার বলি হচ্ছে দেশের সাধারণ মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়।

নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে জুলাইয়ের গণহত্যাকারী ও অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতেও সরকার নির্বিকার: নাহিদ ইসলাম

হালনাগাদ সময় : ০১:৩৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬