মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:২৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চসিক প্রশাসক নিয়োগের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে মামলার দাবি এনসিপির

  • হালনাগাদ সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক পদে ডা. শাহাদাত হোসেনকে নিয়োগ দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। মেয়াদোত্তীর্ণ মেয়রকে পুনরায় প্রশাসক হিসেবে বসানোর সিদ্ধান্তকে সম্পূর্ণ বেআইনি ও জনমতের পরিপন্থী আখ্যা দিয়ে এর প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছে সংগঠনটি।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নগরের চকবাজার এলাকার আলী প্লাজায় অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির মহানগর নেতারা।

সংবাদ সম্মেলনে দলটির মহানগর সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়রের মেয়াদ আগেই শেষ হয়েছে। এমন একজন ব্যক্তিকে পুনরায় প্রশাসক পদে পুনর্বহাল করা সম্পূর্ণ বেআইনি, অযৌক্তিক এবং জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী। এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের জন্য সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। অবিলম্বে এই প্রজ্ঞাপন বাতিল করে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন প্রশাসক নিয়োগের দাবি জানান তিনি।

সংগঠনটির মহানগর আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, নগরবাসীর মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে এ ধরনের সিদ্ধান্ত চট্টগ্রামবাসীর ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। চসিক প্রশাসক পদে এই নিয়োগ অবিলম্বে পুনর্বিবেচনা করা না হলে সাধারণ নগরবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল, সাজ্জাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেনসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা। এ সময় তাঁরা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া দুই ভাই-বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

26 October 2026

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চসিক প্রশাসক নিয়োগের প্রতিবাদে সরকারের বিরুদ্ধে মামলার দাবি এনসিপির

হালনাগাদ সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬