মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৬ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

  • হালনাগাদ সময় : ০৪:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। জাপানের স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি এই বৈঠকে অংশ নেয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অব্যাহত অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ২০০৬ সালে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরকালে তারো আসোর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতিচারণ করেন তিনি। জবাবে তারো আসোও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার সঙ্গে তাঁর পূর্ববর্তী সাক্ষাতের কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে তারো আসো দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং পারস্পরিক জনযোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পরিবেশের প্রশংসা করে তারো আসো বলেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী ও বিনিয়োগের চমৎকার পরিবেশের কারণে জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক সুযোগ-সুবিধা সহজতর করতে তাঁর সরকার বেশ কিছু আইনি ও প্রশাসনিক সংস্কার হাত নিয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর, বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তরে জাপানের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

হালনাগাদ সময় : ০৪:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬