মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৫৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • হালনাগাদ সময় : ০৩:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকন্যাকে নির্মমভাবে হত্যার দায়ে আব্দুর রউফ সরদার নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রউফ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঘোনা গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, কালিগঞ্জের তারালি সরদার পাড়ার জাহানারা খাতুনের মেয়ে সাবিনা ইসলামের (২৬) সঙ্গে আব্দুর রউফের বিয়ে হয়। দাম্পত্য জীবনে একটি কন্যাসন্তানের জন্মের পর থেকেই মোটরসাইকেল ক্রয় ও মায়ের চিকিৎসার কথা বলে সাবিনার পরিবারের কাছে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করত রউফ।

যৌতুক নিয়ে বিরোধের একপর্যায়ে সাবিনা বাবার বাড়িতে চলে যান। পরবর্তীতে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর রাতে শ্বশুরবাড়িতে অবস্থানকালে পারিবারিক কলহের জেরে সাবিনা ও তার শিশুকন্যা আয়েশা সিদ্দিকাকে হত্যা করে আব্দুর রউফ পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মা জাহানারা খাতুন বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম এবং ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ চূড়ান্ত রায় ঘোষণা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সাতক্ষীরায় যৌতুকের জন্য স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

হালনাগাদ সময় : ০৩:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬