মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৪৩ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

হুমকি দেওয়ার মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ

  • হালনাগাদ সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

শাড়ি সংক্রান্ত বিরোধ ও মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালত এ আদেশ দেন।

আদালতের নির্দেশে বলা হয়েছে, আগামী ২৩ নভেম্বর তানজিন তিশাকে সশরীরে আদালতে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। বাদী ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর আইনজীবী শুভ্র সিনহা রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, সানায়া আনাম গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেছিলেন। অভিযোগ করা হয়, এরপর থেকেই মামলা তুলে নিতে বাদীকে নানারকম হুমকি দেওয়া শুরু করেন তিশা। এমনকি বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়ে ও ফোনে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

প্রতারণার মামলাটি প্রথমে পিবিআই তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়। তবে সেই প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দিলে আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। তদন্তের তথ্য গণমাধ্যমে আসার পর তিশা আরও ক্ষুব্ধ হয়ে হুমকি দেন বলে দাবি করেন বাদী। নিরাপত্তাহীনতায় ভুগে প্রথমে থানায় গেলেও থানা কর্তৃপক্ষ আদালতে যাওয়ার পরামর্শ দেয়, যার প্রেক্ষিতে এই নতুন মামলাটি দায়ের করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

26 October 2026

সরকারের সবুজ সংকেত পেলে মাদকমুক্তিতে 'ক্রসফায়ারেও' পিছপা হবে না পুলিশ: আইজিপি

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হুমকি দেওয়ার মামলায় অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরার নির্দেশ

হালনাগাদ সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬