মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৪২ অপরাহ্ন | ২৬শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কৃষিমন্ত্রী হাজি আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, দেশে সারের কোনো ঘাটতি ছিল না এবং বর্তমানেও পর্যাপ্ত মজুত রয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, একটি কুচক্রী মহল সারের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালিয়েছে, তবে এতে কোনো লাভ হবে না। বর্তমানে সারাদেশে ১৩ লাখ ৫০ হাজার টন সার মজুত রয়েছে। ডিলারশিপ প্রসঙ্গে তিনি বলেন, নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে এবং ডিলারশিপ দেওয়ার ৯০ দিনের মধ্যে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে তা পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

আমদানি-নির্ভর পণ্যের বিষয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার পর থেকে প্রতিবছর যেসব পণ্য আমদানি করতে হতো, এ বছর তার ব্যতিক্রম ঘটেছে। এখন পর্যন্ত সেগুলোর কোনোটিই আমদানির প্রয়োজন পড়েনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় একই দিনে জন্ম নেওয়া দুই ভাই-বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যু

26 October 2026

গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের সময়সীমা বাড়াল বিআরটিএ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬